সাথী দাস, পুরুলিয়া, ৪ মে: আদালতের অনুমতি নিয়ে আজকেই জেলা সংশোধনাগারে যান সিবিআইয়ের আধিকারিকরা। আজকেই তপন কান্দুর খুনের ঘটনায় সিটের হাতে গ্রেফতার হওয়া নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দুকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর থেকে দীপক জেলা সংশোধনাগারে রয়েছেন।

আজই জেলা আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে দীপককে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায়। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে জেরার অনুমতি দেন। আদালতের অনুমতি নিয়েই সিবিআই আধিকারিকরা চলে যান জেলা সংশোধনাগারে দীপককে জেরা করার জন্য।

