ভোট-পরবর্তী হিংসার ঘটনায় রানাঘাটের পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ সেপ্টেম্বর: ভোট-পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন নদিয়ার গাংনাপুরের উত্তম ঘোষ। হাইকোর্টের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্তে নামে গত ৩ সেপ্টেম্বর। তদন্তে নেমে সিবিআই রানাঘাট আদালতের কাছে আবেদন করেন রানাঘাট জেলে থাকা পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আদালতের দেওয়া তারিখ অনুযায়ী সিবিআই এখন পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের কাজ আজ শুরু করেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী বাসুদেব মুখোপাধ্যায় আদালতের কাছে একটি আবেদন রেখেছিলেন তার উপস্থিতিতেই জেলের ভেতর জিজ্ঞাসাবাদ করা হোক। এখন দেখার বিষয় তদন্ত কোন দিকে মোড় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *