নিরঞ্জন বৈষ্ণবের ঘটনায় তদন্তভার নিয়েই পুরুলিয়া জেলা আদালতে এফআইআর কপি জমা দিল সিবিআই

সাথী দাস, পুরুলিয়া, ১৪ এপ্রিল: নিরঞ্জন বৈষ্ণবের ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পরে পুরুলিয়া জেলা আদালতকে জানাতে আসে সিবিআই। আজ দুপুর ১.৩০ টার সময় জেলা আদালতের বিচারকের কাছে এই ঘটনার এফআইআর জমা করেন। হাইকোর্ট এই নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই গতকাল কলকাতা এসসিবি থানায় একটি এফআইআর দায়ের করে। তারই কপি সিবিআই আধিকারিক আইনজীবীর মাধ্যমে জমা করে জেলা আদালতে।

গত ৬ তারিখ ঝালদা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতেই সকালে ঝুলন্ত অবস্থায় নিরঞ্জনের মৃতদেহ উদ্ধার করে ঝালদা থানার পুলিশ। তারপর থেকে পারিবারের লোকজন পুলিশের বিরূদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছিলেন। অভিযোগ, বার বার ঝালদা থানার পুলিশ তাকে থানায় ডেকে মানসিক চাপ দিতে থাকে। চাপ সহ্য করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে জানিয়ে যান নিরঞ্জন। যেহেতু নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন এই নিরঞ্জন বৈষ্ণব। তার পর থেকেই পুলিশ তাকে ডেকে পাঠায়। পাশাপাশি তার মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ফোন না পাওয়া যাওয়ায় আরও রহস্য ঘনীভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *