ভাঙড়ে আগ্নেয়াস্ত্র সহ ধৃত অস্ত্র বিক্রেতা

আমাদের ভারত, ভাঙড়, ২৯ অক্টোবর: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক অস্ত্র বিক্রেতা। ধৃতের নাম আসান মোল্লা। ধৃতের কাছ থেকে চারটে বন্দুক ও পাঁচ রাউন্ডগুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত শোনপুর অটো স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি কাশীপুর থানার ঘোজ বানিয়াড়া এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি পাইপগান ও পাঁচটি গুলি, একটি মোটরবাইক ও একটি মোবাইল ফোন। এদিন রাতে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে এসেছিল আসান। গোপন সূত্রে সেই খবর পেয়েই বারইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কাশীপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তাকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *