কৃষি আইনের সমর্থনে মিছিল ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে গাইঘাটা বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন বিজেপির
আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ অক্টোবর: সংসদে সদ্য পাশ হওয়া কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ উত্তেজনা জেলাজুড়ে। আইনের বিরোধিতায় এককাট্টা বিরোধীরা।এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে নানান বিক্ষোভ কর্মসূচির মধ্যে বিলকে সর্বনাশা আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নয়া বিলের আইনে লাভবান হবেন কৃষকরাই। সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ, [...]