পথ দুর্ঘটনায় গাড়ি চালকের মৃত্যু 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ এপ্রিল: বুধবার সকালে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় এক গাড়ির চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে দাসপুর থানার কিসমত নাড়াজোল এলাকায়। এদিন সকালে রাস্তার পাশে একটি পুকুরে একটি টাটা ইন্ডিকা গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালকের। স্থানীয় বাসিন্দারা দাসপুর থানায় খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চালকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। পুলিশ জানিয়েছে, গাড়িটি ঘাটাল থেকে দ্রুতগতিতে খড়্গপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে মুখ থুবড়ে পড়ে। গাড়ির সামনের দিকটি পুকুরের পাকে গাঁথা হয়ে যায়। মৃত গাড়ি চালকের বাড়ি ঘাটালে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *