গ্যাসের সিলিন্ডার ভর্তি গাড়ি দুর্ঘটনার জেরে আগুন, আতঙ্ক রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জুন:
বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ রায়গঞ্জ থানার রূপাহার এলাকার মহাদেবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে এলপিজি গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। দুর্ঘটনার জেরে ওই গাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডারগুলিতে আগুন ধরে যায়। তীব্র শব্দে সিলিন্ডারগুলি আগুন লেগে ফাটতে শুরু করে। বেশ কয়েকটি জ্বলন্ত সিলিন্ডার ফেটে আশপাশের বাড়িতে গিয়ে পড়ে। তা থেকে ওই বাড়িগুলিতেও আগুন ধরে যায়।

ঘটনার জেরে এলাকার বাসিন্দারা বাড়ি থেকে নিরাপদ দূরত্বে পালাতে থাকে। খবর পেয়ে রায়গঞ্জ থেকে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। গ্যাসের তীব্রতার প্রভাবে বেশ কিছুটা দূরত্ব রেখেই এই আগুন নেভানোর কাজ শুরু হয় এই অগ্নিকান্ডের জেরে জাতীয় সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *