শ্রীরূপা চক্রবর্তী,আমাদের ভারত, ১৫ এপ্রিল: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কোনো এক্তিয়ার নেই মুখ্যমন্ত্রীর। তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত । এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তার কথায় নির্যাতিতার সম্পর্কে করা মুখ্যমন্ত্রীর মন্তব্য বাঙালিকে লজ্জিত করেছে।
ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রী বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তার করা মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। একাধিক বুদ্ধিজীবীও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “আসলে ঘটনাটি কি ধর্ষণ ছিল, নাকি প্রেগনেন্ট মেয়েটি , নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল”।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে অনভিপ্রেত এবং এর যথাযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন, এই মর্মে কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা দায়ের উচিত বলে আবেদন করেছেন এক আইনজীবী। এবার মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ সংস্থা এএনআইকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারেন না মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। তিনি আরও বলেন, “প্রতিদিন একটি করে ধর্ষণের ঘটনা না ঘটলে বোঝাই যাবে না যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে। প্রতিদিন খুন-ধর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে”।
Goons encouraged by TMC to loot panchayat election votes have become Frankenstein monsters who aren't even afraid of govt and police. Mamata's comments where she hurled allegations at victim & her character have ashamed the Bengali community: WB BJP chief Sukanta Majumdar (1/2) pic.twitter.com/qEep9Ywv3P
— ANI (@ANI) April 15, 2022
সুকান্ত মজুমদার বলেন, টিএমসির গুন্ডারা পঞ্চায়েত নির্বাচনের ভোট লুট করতে করতে উৎসাহিত হয়ে একেবারে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে। এরা সরকার এবং পুলিশকেও ভয় পায় না। বিজেপি রাজ্য সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্যাতিতার সম্পর্কে করা গোটা বাঙালি সম্প্রদায়কে লজ্জিত করেছে।
Case should be registered against the CM, she can't question the character of victim. If there aren't rape cases everyday, one won't feel that one is in Mamata Banerjee ruled West Bengal. Daily murders and rapes are trademark of Mamata's Bengal:WB BJP chief Sukanta Majumdar(2/2) pic.twitter.com/PdqFHbGM8G
— ANI (@ANI) April 15, 2022

