যাদবপুরের ঘটনায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২১ অগাষ্ট: যাদবপুরের ঘটনায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালেন পুরুলিয়ার একটি সংগঠনের সদস্যরা। সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজের প্রবেশ পথে মোমবাতি জ্বালিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রর স্মৃতিকে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। এদিন যাদবপুরের মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবীও তোলেন তাঁরা।

উদ্যোগীদের মধ্যে সোনালী বন্দ্যোপাধ্যায় বলেন, র‍্যাগিং-এর বিরুদ্ধে সার্বিক প্রতিবাদ সমাজের সব শ্রেণির মানুষের করা দরকার।” তিনি আরও বলেন, “বর্তমানে তাদের সংগঠনের বেশির ভাগ সদস্যের ছেলেমেয়েরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত তাঁরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *