বামপন্থী গণ সংগঠনগুলির ডাকা ভারত বনধের সমর্থনে ধলডাঙা মোড়ে ও শুনুকপাহাড়ি হাটে প্রচার ও সভা

আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ২১ মার্চ: বামপন্থী গণ সংগঠনগুলির ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে জেলার সর্ববৃহৎ হাট শুনুকপাহাড়ি হাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে ও সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে আজ শুনুকপাহাড়ি ও ধলডাঙ্গা মোড়ে প্রচার ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ নেতা অধ্যাপক প্রতীপ মুখার্জি বলেন, কর্পোরেটদের স্বার্থে রচিত চারটি শ্রম কোড বাতিল, কৃষিপণ্যের নূন্যতম সহায়ক মূল্য ঘোষণাসহ সংযুক্ত কিসান মোর্চার পাঁচ দফা দাবি পূরণ, ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করা ও ঐ খাতে বরাদ্দ বৃদ্ধি, ৬০ পেরনো প্রতিটি গরিব মানুষকে মাসে ৩০০০/- টাকা পেনশন প্রদান, মূল্যবৃদ্ধি রোধ, আয়কর দেন না এমন প্রতিটি পরিবারকে মাসে ৭৫০০/- টাকা নগদ অর্থ এবং প্রতিটি গরিবকে বিনামূল্যে মাসে ১০ কেজি চাল বা আটা প্রদান-সহ ১২ দফা দাবিতে আগামী ২৮ ও ২৯ মার্চ দেশের বেশিরভাগ শ্রমিক সংগঠন ও ফেডারেশন-সমূহ এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন।এছাড়াও বক্তব্য রাখেন, বাবলু ব্যানার্জি (এআইসিসিটিইউ), কল্যাণ চ্যাটার্জি (এআইটিইউসি), শ্যামাপদ ডাঙর (টিইউসিসি), দুঃখভঞ্জন মন্ডল (১২ই জুলাই কমিটি), মোহন ধবল ও দুলাল প্রামাণিক(কৃষক সমিতি), বিনোদ বাস্কে(ক্ষেতমজুর ফেডারেশন), রাজু চৌধুরী ও হাবিল খাঁন (ডি.ওয়াই.এফ.আই)।

উল্লেখ্য, জেলার সর্ববৃহৎ হাট হিসাবে পরিচিত শুনুকপাহাড়ি হাট প্রতি সোমবার বসে। ২৮ মার্চ যেহেতু সোমবার পড়ছে তাই ঐদিন হাট বন্ধ রাখতে অনুরোধ জানিয়ে হাট কমিটিকেও সংগঠনগুলির পক্ষ থেকে একটি চিঠি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *