নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে চোলাই মদের বিরুদ্ধে অভিযান 

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ আগস্ট: 
সোমবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও গোপীবল্লভপুর থানা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অভিযান চালিয়েছে ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর। এদিন গোপীবল্লভপুরের হাতিবাড়ি, ফুলবেড়িয়া, বনগোড়া এবং নয়াগ্রাম থানার জুনবনি, জামিরাপাল ও ফুলডিহা এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তরের কর্মীরা। তল্লাশি অভিযানে প্রায় ৫৫৭০ লিটার চোলাই মদ ও মদ তৈরি করার বেশকিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে ঝাড়্গ্রাম জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *