আধারের সাথে মোবাইল সংযোগ ও পাঁচ বছর বয়সী শিশুদের আধারের জন্য শিবির বাঁকুড়া পুর এলাকার সাত নং ওয়ার্ডে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ মার্চ: ছোটদের আধার কার্ড ও আধারকার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ করতে গিয়ে হয়রান হতে হচ্ছে সাধারণ নাগরিকদের। এই সমস্যা দূর করতে তৎপর হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা এলাকার সাংসদ ডাঃ সুভাষ সরকার।

আজ আধারের সাথে মোবাইল যোগ ও পাঁচ বছর বয়সী পর্যন্ত শিশুদের আধার কার্ডের জন্য শিবিরের আয়োজন করা হয় বাঁকুড়া পুর এলাকার সাত নং ওয়ার্ডের দোলতলায়।দোলতলা বাজার সংলগ্ন আঁটচালায় আয়োজিত শিবিরে সকাল থেকেই এলাকার মানুষ এই সুবিধা পেতে ভিড় জমায়। এলাকার বাসিন্দা দুর্গা চট্টোপাধ্যায় বলেন, এই শিবিরে এলাকার মানুষ এই পরিষেবা পেয়ে খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *