প্রতীতি ঘোষ, বারাসাত, ৯ এপ্রিল:
শুক্রবার মধ্যমগ্রামের বিজেপির তারকা প্রার্থী রাজশ্রী রাজবংশী সমর্থনে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সন্ধ্যায় মধ্যমগ্রাম ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে চৌমাথা পর্যন্ত রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শাহের রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতন। রাস্তার দুধারের আবাসন ও দোকানের পাশে দাঁড়িয়ে শাহকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। এদিন রোড শোয়ে বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন অমিত শাহ। রোড’শোতে হাজারো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। এদিনের রোডশো থেকে অমিত শাহ বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন। তিনি বলেন, “আপনারা সবাই আপনাদের মোবাইল থেকে আপনাদের সমস্ত আত্মীয় বন্ধুদের ফোন করে এই রাজ্যে বিজেপি যাতে আসে তার জন্য পদ্ম ফুলে ভোট দিতে বলুন।”

ঢাকঢোল বাদ্যযন্ত্র সহকারে সুসজ্জিত বেলুন দিয়ে সাজানো ছিল অমিত শাহের রোড শো। সাথে জয় শ্রীরাম গানের তালে চললো কর্মী সামর্থকের উল্লাস আনন্দ।

