হাটে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরানোর অভিযান পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৮ এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়াতেও। শুরু হয়েছে সংক্রমণ ঠেকানোর তৎপরতা। প্রশাসনিক স্তর থেকে সচেতনতা বাড়িয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলছে অভিযান। সেই রেশ ধরে আজ পুরুলিয়া শহরের বিভিন্ন হাটে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরানোর অভিযান হল পুরুলিয়া পুরসভার উদ্যোগে।

রাজনৈতিক ব্যানারেও সচেতনতার উদ্যোগ দেখা গেল এদিন। স্থানীয় পোস্ট অফিস মোড়ে পুরুলিয়া শহর যুব মোর্চার পক্ষ থেকে করোনা নিয়ে সচেতন করা হল পথ চলতি মানুষদের। গ্লুকোজ জল, মাস্ক, স্যানিটাইজার তাঁদের হাতে তুলে দেন সংগঠনের নেতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *