স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ ডিসেম্বর: দুই ব্যক্তিকে অপহরণ করে টাকা চেয়ে ফোন আসছিলো তাদের পরিবারের কাছে। জানাগেছে, ঋণের টাকা শোধ না করায় অপহরণ করা হয় এক ব্যবসায়ী এবং তার বৃদ্ধ বাবাকে। ঘটনাটি ঘটে গত রবিবার রাতে নদিয়ার শান্তিপুর থানার হরিপুরের বাগদেবীপুরে।
এরপরই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অপহৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে টাকা দেওয়ার কথা বলে ফাঁদ পাতে শান্তিপুর থানার পুলিশ। এরপরেই অপহরণকারীদের নির্দেশিত জায়গা থেকেই উদ্ধার করা হয় ওই দুইজনকে। এই অপহরণে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে তোলা হয়। বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের রাখার নির্দেশ দেন।

