মিষ্টির দোকানে বাড়ির রান্নার গ্যাস মজুত করে ব্যবসার অভিযোগ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে জলপাইগুড়িতে পাঁচটি সিলিন্ডার সহ গ্রেফতার এক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ নভেম্বরে: মিষ্টির দোকানে বেআইনিভাবে বাড়ির রান্নার গ্যাস মজুত করে ব্যবসা চলানোর অভিযোগ। জলপাইগুড়ি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালিয়ে পাঁচটি গ্যাস সিলিন্ডার ও একজনকে গ্রেফতার করল।

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের শেষ প্রান্ত গোশালা মোড়ের এক মিষ্টির দোকানে বেআইনি ভাবে এই কাজ চলছিল বলে অভিযোগ। সেখান থেকে পাঁচটি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি একজনকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক সৈকত ভদ্র।

উল্লেখ্য, শহরের জনবহুল এলাকায় বিভিন্ন দোকানে অবৈধ ভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার মজুত করে কারবার চলছে বহুদিন থেকেই। অভিযানে ব্যবসায়ীরা সর্তক হবে বলে জানান এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *