আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ ফেব্রুয়ারি:
হাবড়া থেকে তারাপীঠ, হলদিয়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া যাওয়ার জন্য ৪ টি নতুন রুটে সরাসরি বাস পরিষেবা চালু হল। শনিবার হাবড়া ডিপো থেকে চারটি নতুন রুটের বাস পরিষেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া বাস ডিপোর ট্রাফিক অফিসার শান্তনু ঘোষ, হাবড়া পৌরসভার মুখ্য প্রশাসক নিলিমেশ দাস, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য তারক দাস সহ সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা। প্রতিদিনই মিলবে এই বাস পরিষেবা, এমনটাই জানা গিয়েছে। দু’দিনের মধ্যে পাকাপাকিভাবে বাস যাতায়াত এর সময়সূচি প্রকাশ করা হবে।

এই বাস পরিষেবা চালু হওয়াতে খুশি হাবড়ার বাসিন্দারা।এর আগে তারাপীঠে পুজো দিতে যাওয়ার জন্যে পূর্ণার্থীরা ভীষণ অসুবিধার মধ্যে পড়তেন। তবে আজ থেকে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে নতুন পথচলা শুরু বলা চলে। স্থানীয় মানুষ ধন্যবাদ জানিয়েছেন বর্তমান সরকারকে এবং হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

