ডালখোলায় যাত্রী বোঝাই বাস উলটে দুর্ঘটনা, আহত ১২

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ মে: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস উল্টে ১২ জন যাত্রী আহত। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার মালকোট গ্রামের ভিকনা সেতু এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ জানিয়েছে, বাসটি বিহারের কিশানগঞ্জ থেকে পূর্ণিয়া যাচ্ছিল। সেই সময় ভিকনা সেতু এলাকার জাতীয় সড়কের গর্তে বাসটির চাকা পড়ে যায়। ওই ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের মধ্যে এক যাত্রীকে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসের চালককে জিজ্ঞাসাবাদ করেছে। দুর্ঘটনার জেরে প্রায় আধঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সরিয়ে জাতীয় সড়ক যানজট মুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *