Bus accident, Khargapur, খড়্গপুর- বালেশ্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, আহত ১৫ জন যাত্রী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: খড়্গপুর- বালেশ্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন বাস যাত্রী। আহত বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর- বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের খড়্গপুর লোকাল থানার খড়িগেড়িয়া এলাকায়।

জানা গিয়েছে, দুপুরে একটি বেসরকারি বাস মেদিনীপুর থেকে যাত্রী বোঝাই করে বেলদার দিকে যাওয়ার সময় খড়্গপুর লোকাল থানার খড়িগাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে টার্নিং নেওয়া একটি লরিতে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুমড়ে যায় যাত্রী বোঝাই বাসটির সামনে অংশ। আহত হন বাসের মধ্যে থাকা প্রায় ১৫ জন বাস যাত্রী। অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালক ও খালাসি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর লোকাল থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপর আহতদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *