দুটি বাসের রেষারেষি, উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি ধাক্কা শান্তিপুরে, গুরুতর আহত ১০ জন যাত্রী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ মার্চ: বেনিয়ন্ত্রিত ভাবে বাস চালানোর কারণে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার প্রায় ৪০ জন বাস যাত্রী, প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর- গোবিন্দপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের বটতলায়।

বাসে থাকা যাত্রীদের অভিযোগ, বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি চালাচ্ছিল, একটি বাসের সাথে পাল্লা দিচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে আসা একটি লরির সাথে ভয়ানক সংঘর্ষ হয়। এরপরই বাসে থাকা প্রায় ৪০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়। বাস যাত্রীদের মধ্যে একাধিক ব্যক্তির অভিযোগ, বাস চালকের জন্যই এই দুর্ঘটনা। বাসচালক যদি বেনিয়ন্ত্রণ ভাবে বাসটি না চালাতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।

জানা যায়, বাসটি কৃষ্ণনগর থেকে শান্তিপুর কালনা ঘাটের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাস চালক সহকর্মী দু’জনেই পলাতক হয়ে যায়। বর্তমানে প্রায় ১০ জন বাসযাত্রী শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। তবে হাসপাতালে ভর্তি ছাড়াও অনেকেই অসুস্থ হয়েছেন বলে জানাগেছে। বেশিরভাগ বাসযাত্রীদেরই বাড়ি শান্তিপুর ও নৃসিংহপুর কালনাঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *