আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারি: বনগাঁর আট নম্বর ওয়ার্ডের চাঁপাবেড়িয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা রাতের অন্ধকারে পড়ানো হয়েছে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়া হয়েছে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দলের আট নম্বর ওয়ার্ডের কার্যকারী সভাপতি অসীম কুমার মন্ডলের অভিযোগ, “রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এলাকায় অসামাজিক কাজকর্ম করছে এবং তাদের বিজেপির লোকেরা সহযোগিতা করছেন এবং সেইসব দুষ্কৃতীরা মিলেই আমাদের দলীয় পতাকা পুড়িয়েছে এবং আমাদের নেত্রীর পোস্টার ছিঁড়েছে।” মঙ্গলবার দুপুরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

বিজেপির বনগাঁ সংগঠিক জেলা সভাপতি মনস্পতি দেব অভিযোগ অস্বীকার করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যনার কেউ ছেঁড়েনি, নিজেরা ছিঁড়ে অন্যের দোষ দিচ্ছে। ওদের পায়ের তলার মাটি সরে গেছে তাই এই সব করছে।

