সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: কাজ সেরে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই খুন হলেন এক ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়দের দাবি, পুরনো শত্রুতার জেরে এই খুন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কাহণকীয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিধান সরকার (৫৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ এক আত্মীয়ের বাড়ি থেকে কাজ মিটিয়ে বাড়ি ফিরছেলেন বিধানবাবু। সেই সময় পেছন দিক থেকে মাফলার দিয়ে
মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেয়। এরপর তাঁর গলা কেটে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার বেশ কিছু সময় পর মৃতের পরিবারের সদস্যরা
বাড়ির বাইরে বের হলে তাদেরনজরে আসে বিধান
সরকার রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার
সুটিয়া ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে চাঁদপাড়া
প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে
ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত বিধান সরকার এলাকায় এক
সময় কুখ্যাত সমাজ বিরোধী হিসেবে পরিচিত ছিল।সিপিএমের ছত্রছায়ায় বেড়ে ওঠা বিধান সরকার।এক সময় সীমান্ত দিয়ে গরু পাচার সহ বিভিন্ন ধরনের
পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের খাতায় একাধিক
অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর তৃণমূলে যোগ দেয় বিধান। এরপর শুরু করে তোলাবাজি থেকে গোরু পাচার সহ বিভিন্ন অসামাজিক কাজ। গাইঘাটা সহ বিভিন্ন থানায় বিধানের নামে অভিযোগ আছে বলে পুলিশ সূত্রের খবর। তার মৃত্যুর পর এলাকায় ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়।
তৃণমূল নেতা ধ্যানেশ গুহ বলেন, বিধান সরকার আমাদের পার্টির সমর্থক ছিলেন। তবে এটা কোনও রাজনৈতিক খুন নয়। পুরনো শত্রুতার জেরে খুন বলে মনে হচ্ছে। ঘটনার পর এলাকায়
পুলিশ পিকেট বসানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে বনগাঁ জেলার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। এলাকায় থমথমে পরিস্থিতি।

