তৃণমূল কাউন্সিল অনুপম দত্ত’র খুনিদের শাস্তির দাবিতে বিটি রোড অবরোধ দলীয় কর্মীদের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মার্চ: তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক মহল। সেই সঙ্গে এই খুনের ঘটনার রহস্য উন্মোচন করতে আরো সক্রিয় হচ্ছে পুলিশ। এই ঘটনায় জড়িত আসল দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দিতে হবে এই দাবিতে তৃণমূল কর্মীরা আজ দুপুরে দীর্ঘক্ষণ বিটি রোড আগরপাড়া তেতুঁল তলা মোড়ে পথ অবরোধ করে। দোষীদের ফাঁসির দাবিতে অবরোধ করে তৃণমূল কর্মীরা। যার জেরে সপ্তাহের প্রথম দিনেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিটি রোডে। অবরোধকারীদের সাথে নিত্য যাত্রীদের গণ্ডগোল বেধে যায়।

পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে তাদের অনুপমবাবুর খুনিদের দ্রুত গ্রেফতারের আস্বাস দিলে অবরোধকারীদের সরিয়ে দেয়। অপর দিকে এই ঘটনা শম্ভু পণ্ডিত নামে এক সুপারি কিলারকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আগরপাড়া শালপাতা বাগান কামারহাটি পৌরসভা ২৮ নম্বর ওয়ার্ডে বাসিন্দা আকাশ সাহা এবং তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য খড়দহ থানার পুলিশ আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *