স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ অক্টোবর: ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার বিষ্ণুপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশী পাচারকারী। রবিবার গভীর রাতে অন্ধকারে কয়েক জন বাংলাদেশী পাচারকারী মোষ পাচার করতে গেলে বিএসএফের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
৫৪ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের আটক করে। সেই সমন সেনা জওয়ানদের ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে পাচার কারীদের বিরুদ্ধে। জওয়ানরা পালটা গুলি চালালে এক বাংলাদেশী পাচার কারীর মৃত্যু হয়।
পুলিস সূত্রে জানা যায়, রবিবার রাতে গুলিতে এক পাচারকারীকে নিহত হয়েছে। বিএসএফ মৃতদেহটি কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল পাঠিয়েছে।

