আমাদের ভারত, মালদা, ১৫ ডিসেম্বর: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ তম বার্ষিকী উপলক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর একটি সাইকেল র্যালি শুরু করেছিল। সেই রেলি ১২ ডিসেম্বর তারিখে উত্তরবঙ্গের সীমান্তের কদমতলা দ্রোণাচার্য স্টেডিয়াম থেকে শুরু হয় তৃতীয় দিন মঙ্গলবার বিকালে প্রায় ২১৫ কিলোমিটার পথ অতিক্রম করে মালদার নারায়ণপুরে ৪৪ নম্বর ব্যাটেলিয়ানে এসে পৌঁছল। এদের স্বাগত জানান বিএসএফের ৪৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট এইচ এস বেদি, সাথে ছিলেন শ্ চন্দ্র শেখর গিরি ডেপুটি কমান্ডেন্ট জেনারেল।
চতুর্থ দিন অর্থাৎ বুধবার এই সাইকেল যাত্রা বৈষ্ণবনগরের ১৭ মাইলের উদ্দেশ্যে রওনা দেয়। বুধবার সকালে সবুজ পতাকা দেখিয়ে র্যালি শুরু করেন ৪৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট এইচ এস বেদি। বুধবার বৈষ্ণবনগর ১৭ মাইল হয়ে মুর্শিদাবাদের নিমতিতাতে এই র্যালি পৌঁছবে।
এই সাইকেল যাত্রার উদ্দেশ্য ভারত–বাংলাদেশ সীমান্তে বসবাসকারী জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা, সীমান্ত নিরাপত্তা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি করা, সীমান্তে বসবাসকারী জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, সীমান্ত অপরাধ প্রতিরোধ করা, অপব্যবহার রোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পশু পাচার বন্ধে জনগণকে সচেতনতা করা। সাইকেল র্যালিতে ১৭ জন জওয়ান রয়েছেন, যার মধ্যে ৫ জন মহিলা বিএসএফ জওয়ান। এই র্যালি ৫৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে। ১৯ ডিসেম্বর তারিখে বনগাঁর পেট্রোপোলে শেষ হবে।

