নদীয়ায় ভারত–বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন এক বাংলাদেশী যুবতীকে আটক করল বিএসএফ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সন্দেহভাজন এক বাংলাদেশী যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। ওই যুবতীর নাম বরনাশিরিন শেখ, বয়স আনুমানিক ২৮ বছর।

সূত্রের খবর, নদীয়া ধানতলা থানার অন্তর্গত ঝরপারা সীমান্তবর্তী এলাকায় ওই বাংলাদেশী যুবতী বেআইনিভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সেই সময় কর্তব্যরত বিএসএফ কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কোনো বৈধ নথিপত্র না দেখাতে পারায় তাকে আটক করে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। প্রশাসনিক সূত্রে খবর ওই মহিলার বাড়ি বাংলাদেশের ঢাকা শহরে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কি কারণে তিনি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। ধৃত মহিলাকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *