সবংয়ে পারিবারিক বিবাদের জের, ভাইকে পিটিয়ে খুন করলো দুই ভাই

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: সবংয়ে পারিবারিক বিবাদের জেরে নিজের ভাইকে পিটিয়ে খুন করলো দুই ভাই। এমনটাই অভিযোগ করেছে মৃতের ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলের মারকুন্ডুচকে। গতকাল রাতে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। আর এতেই এক ভাই বিশ্বজিৎ মহেশকে পিটিয়ে মেরে ফেলে পুকুর ধারে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। পরে সবং থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *