শ্যালককে গুলি, কোতুলপুরে পলাতক ভগ্নিপতি গ্রেপ্তার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০নভেম্বর: পারিবারিক কলহের জেরে শালাকে গুলি করে হত্যার চেষ্টায় পলাতক ভগ্নিপতি ও তার সাকরেদকে গ্ৰেপ্তার করেছেভপুলিশ। দিন কয়েক আগে রাতেরবেলায় কোতুলপুর থানার তাজপুরের দিলীপ দলুইকে গুলিকরে মেরে ফেলার চেষ্টা করে আরামবাগের চিন্ময় মালিক।সম্পর্কে তারা শালা ভগ্নিপতি। গুলি করেই মোটর সাইকেল নিয়ে ক্ষিপ্র বেগে পালিয়ে যায় সে।

হতভম্ব পরিবারের লোকজন দিলীপকে রক্তাক্ত অবস্থায় প্রথমে আরামবাগ হাসপাতালে এবং পরে কলকাতায় নিয়ে যায়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে কোতুলপুর থানার পুলিশ নাকা বসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। অল্প সময়ের জন্য ফসকে যায় চিন্ময় ও তার সাগরেদ। এরপর পুলিশ চিন্ময়ের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে গ্রেফতার করে চিন্ময়কে। এই চিন্ময়কে কাজে সহযোগিতাকারি তাজপুরের অভিজিত দলুইকেও পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তদন্তে জানা যায়, পারিবারিক শত্রুতার কারণে দিলীপকে হত্যার চেষ্টা করে চিন্ময়, তাতে ইন্ধন জোগায় অভিজিত। আজ ধৃতদের আদালতে পাঠানো হয়। ঘটনার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *