“বিজেপি সরকার আনুন বাংলার ভাগ্য ফিরবে”, মালদায় বললেন যোগী আদিত্যনাথ

আমাদের ভারত, মালদা, ২ মার্চ: উত্তরপ্রদেশের যুবকরা এই বাংলায় কর্মসংস্থানের জন্য আসতো। এখন উলটপুরাণ। বাংলার মানুষকে কর্মসংস্থানের জন্য উত্তরপ্রদেশ ও দিল্লি যেতে হয়। বিজেপির সরকার আনুন বাংলার ভাগ্য ফিরবে এখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এখানকার মানুষকে অন্য জায়গায় কাজ করতে যেতে হবে না। মঙ্গলবার মালদা গাজোল কলেজ ময়দানে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি বলেন, রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের বাংলা এখন চোরাচালান ও সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর হয়ে গেছে। রাজ্য সরকার সবকিছু দেখেও দেখে না। এই সন্ত্রাসবাদীরা কেবল বাংলার নয় রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। জয় শ্রীরাম শুনলে এই রাজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।যারা রামকে ছাড়ে তাদেরকে মানুষ ছেড়ে চলে যায়।
এদিনের সভায় যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়, বিজেপি সাংসদ অর্জুন সিংহ সহ রাজ্য বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *