আমাদের ভারত, ১৮ আগস্ট: স্বাধীনতা দিবসের ৭৬ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্ষুদ্র প্রয়াস’ ও সমাজসেবী কাশীনাথ ব্যানার্জির উদ্যোগে হলো স্বাধীনতা ও শহিদ দিবস পালন অনুষ্ঠান। দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে এই অনুষ্ঠানে বেশ কিছু শহিদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন শহিদ প্রফুল্ল চাকীর পরিবারের তরফ থেকে সুব্রত চাকী। উপস্থিত ছিলেন শহিদ দীনেশ গুপ্তের ভাইপো, শহিদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের নাতনি, শহিদ বসন্ত বিশ্বাসের নাতি, শহিদ যতীন দাসের প্রতিনিধি, বিপ্লবী নরেন্দ্রনাথ বক্সীর পরিবার, বিপ্লবী চিত্তরঞ্জন দাসের পরিবার, সুভাষ চন্দ্র বসুর পরিবার,
এঁরা ছাড়াও সমাবেশে ছিল বিপ্লবী কালিচরণ ঘোষের পরিবার, সাহিত্যিক সুনীল দাস মহাশয়, রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখার্জী প্রমুখ। যোগাযোগ রাখেন বিপ্লবী মহানায়ক আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর ভাইঝি, শাহিদ গোপীনাথ সাহার প্রতিনিধি, বিপ্লবী উল্লাসকর দত্তর পরিবার, শহীদ রাজেন্দ্রনাথ লাহিড়ীর পরিবার, শহীদ কানাইলাল দত্তর পরিবার ও বিপ্লবী তারাশঙ্কর দাসের পরিবার প্রমুখের উজ্জ্বল উপস্থিতি।

