ব্রেকিং! ভয়াবহ ঘটনা, চলন্ত ট্রেন থেকে এক যুবককে ঠেলে ফেলে দিল এক ব্যক্তি

আমাদের ভারত, ১৫ অক্টোবর: বচসার জেরে এক ট্রেন যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল অপর এক যাত্রী। যদিও ফেলে দেওয়া ওই ট্রেন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের।

সেই দৃশ্য মোবাইলের ক্যামেরা বন্দি করলো এক মুক ও বধির যাত্রী। ঘটনাটি তারাপীঠ রোড ও রামপুরহাট রেল স্টেশনের মাঝের। ওই মুক ও বধির যাত্রী ট্রেন থেকে নেমে মুরারই থানায় বিষয়টি জানান। মুরারই থানার পুলিশ বিষয়টি রেল পুলিশকে জনিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *