সাথী দাস, পুরুলিয়া, ২১ জুন: মন্দিরের তালা ভেঙ্গে চুরি হয়ে গেল মা কালীর অলঙ্কার, গোপাল বিগ্রহ, পুজোর বাসন সহ দান পেটির টাকা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সিন্দারপট্টি এলাকার একটি কালী মন্দিরে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে কালী মায়ের দর্শন করতে গিয়ে তাঁরা মন্দিরের দরজার তালা ভাঙ্গা দেখেন। তাঁরাই খবর দেন মন্দিরের সেবায়তকে। পুরুলিয়া সদর থানায় এই বিষয়ে অভিযোগ জানানো হয়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মন্দিরে কালী মূর্তির মুকুট সহ অন্যান্য গয়না, গোপাল ঠাকুরের বিগ্রহ, দান পেটির টাকা সহ পুজোর উপকরণ সামগ্রী চুরি হয়ে যায়। সকালে পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা জমায়েত করে দোষীদের গ্রেফতারের দাবি করেনl পুলিশ তদন্ত শুরু করলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনিl

