দাঁতনে তৃণমূলে ভাঙন! এগারোশো পরিবারের সিপিএমে যোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: সিপিএমের প্রচার সভায় লাল ঝান্ডা হাতে তুলে নিলেন প্রায় ১১০০ পরিবার। সিপিএমের দাবি, তৃণমূল থেকে তাঁদের দলে যোগ দিয়েছেন ওই পরিবারগুলি। এদিন এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ডিওয়াইএফআই’য়ের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

সোমবার দাঁতন-২ ব্লকের সাবড়াতে পঞ্চায়েতের প্রচার সভা ছিল সিপিএমের। সেখানেই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। সিপিএমের দাবি, গতবারের নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়ী ১৪ জন গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্য-সহ ১৭টি বুথের ১১০০ পরিবার এদিন দলে যোগদান করে।

ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “মানুষের রুটিরুজির স্বার্থে, সারা দেশের স্বার্থে যারা লড়াই করছে তারা হলো লাল ঝান্ডা। মানুষ যদি তাদের জীবনের চলার পথে লাল ঝান্ডাকে পাশে পেয়ে সেই ঝান্ডা হাতে তুলে নিয়ে লড়াই করতে চায় অসুবিধার তো কিছু নেই। লড়াইটা সবার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *