জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: মঙ্গলবার সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা, বিধায়ক গীতা ভুঁইঞা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার পান্ডা, যুব তৃণমূলের সভাপতি নিশিকান্ত কর, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স সহ আরও অনেকে।
সভায় ব্রাত্য বসু বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সব জায়গায় একটা আওয়াজ উঠেছে খেলা হবে আমি বলছি সবংয়ে খেলা হবে, আগামী দিনে আবার এখানে তৃণমূলের প্রার্থী জিতবে। মানুষকে সজাগ, সাবধান থাকতে তিনি বলেন। তিনি আরও বলেন, যে বহিরাগতরা বাংলার মাটিতে কোনও দাগ কাটতে পারবে না।

রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইঞা বলেন, গতকাল থেকে সবং ব্লকজুড়ে প্রায় সাড়ে ১২ হাজার বার্ধক্য ও বিধবা ভাতার টাকা ঢোকাতে শুরু করেছে রাজ্য সরকার।তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবং তৃণমূলের ছিল এবং আগামীদিনে সবং তৃণমূলের থাকবে বলে তিনি জানান। আজকের সভায় প্রচুর সাধারণ কর্মী এবং মানুষ উপস্থিত হয়েছিল। মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।

