পুরুলিয়ায় গ্রামে গ্রামে ভোট দানে উৎসাহ যোগাবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রমনিতা শবর

সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: শবর সম্প্রদায়ের এক তরুণীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে প্রদত্ব ভোটের হার বাড়াতে উদ্যোগী হল পুরুলিয়া নির্বাচন দফতর। একই সঙ্গে সঠিক পদ্ধতি অনুসরণ করে ভোটারদের উৎসাহ জোগাতে প্রচারমূলক ট্যাবলোর যাত্রা শুরু করল তারা। আজ পুরুলিয়া জেলাশাসক কার্যালয় চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তার সূচনা হল। তরুণী ব্র্যান্ড অ্যাম্বাসেডর রমনিতা শবর, জেলা নির্বাচন আধিকারিক অভিজিৎ মুখার্জি, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো পতাকা নাড়িয়ে এর সূচনা করেন।

বরাবাজার ব্লকের ফুলঝোর গ্রামের রমনিতা স্নাতক। বর্তমানে তিনি মাস্টার ডিগ্রি করছেন। তাঁর উচ্চ শিক্ষার জন্য মা বাবার বিশেষ অবদান রয়েছে। গত লোকসভা নির্বাচনে প্রথম ভোটার ছিলেন রমনিতা। তিনি লক্ষ্য করেছেন শবর জনজাতির ভোট দেওয়ার প্রবণতা কম। বুথে যাওয়ার অনীহা তাঁদের একটু কমই। তাঁর এই অভিজ্ঞতা ভোট দানের হার বাড়ানোর কাজে লাগাতে চান রমনিতা। তিনি বলেন, “আমি দেখেছি আমাদের সম্প্রদায়ের ক্ষেত্রে ভোট দেওয়ার অনীহা বেশি। আমি তাঁদের শুধু নয় সবাইকে বলব ভোট দিন নিজের অধিকার অর্জন করুন। আর মাস্ক পরে বুথে আসুন।”

শবর, বিরহোড় সম্প্রদায় এলাকায় গিয়ে ভোট দানে উৎসাহ যোগাবেন বলে জানালেন জেলা নির্বাচন আধিকারিক অভিজিৎ মুখার্জি। এছাড়া নাটিকা, জয় বাবা ভোটনাথ ম্যাসকট সার্বিকভাবে ভোট পর্বের প্রচার করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *