Brahmin: তুঙ্গে বিতর্ক! ব্রাহ্মণ- ক্ষত্রিয়রা চোর, ওদের ভোটের প্রয়োজন নেই, মন্তব্য সমাজবাদী পার্টির বিধায়কের

আমাদের ভারত, ১ অক্টোবর: নির্বাচনে জেতার জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয়দের ভোটের প্রয়োজন নেই। মুসলিমদের ভোটেই নির্বাচিত হব সহজেই। ব্রাহ্মণ ক্ষত্রিয়রা চোর। হ্যাঁ এই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন সমাজবাদী পার্টির বিধায়ক আবরার আহমেদ। তার এই মন্তব্যে কারণে বিতর্কের ঝড় ওঠে।

দুদিন আগে আবরার আহমেদ, বলেছিলেন,”আমার ঠাকুর, ব্রাহ্মণ সম্প্রদায় ভোটের প্রয়োজন নেই। আমি মুসলমানদের ভোটেই জিতে যাবো”। কিন্তু এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হলে পিছু হঠেন তিনি। সাফাই দেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্তব্যকে যেনো রাজনীতির সঙ্গে জড়িয়ে না ফেলা হয়। তিনি শুধুই মজা করেছিলেন। তার কথায়, “বহু বছর ধরে আমি রাজনীতি করছি। ঠাকুর, ব্রাহ্মণ সহ সমগ্র হিন্দু সমাজের প্রত্যেক বর্ণের মানুষের সাথেই আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু আমার এখনকার মন্তব্যকে ঘিরে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।”

তার এই মন্তব্যের কারণে ক্ষমা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এরকম অনেক কথাই হয়ে থাকে। এটা ক্ষমা চাওয়ার মতো বড় কিছু বিষয় নয়।”

সমাজবাদী বিধায়ক আবরার আহমেদের একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সম্প্রদায়ের ভোটারদের চৌট্টা অর্থাৎ চোর বলছেন। ভিডিওতে আবরার আহমেদ বলেন, নির্বাচন জিততে তার ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের ভোটের প্রয়োজন নেই। তাদের ভোট ছাড়াই তিনি নির্বাচন জিততে পারবেন। তিনি বলেন মুসলমানরাই তাঁর বাস্তবিক ভোটার। ফলে তাদের ভোটেই তিনি জিতে যাবেন। অখিলেশ যাদব যখন হিন্দু ব্রাহ্মণদের ভোট পেতে পরশুরামের মূর্তি স্থাপন সহ একের পর এক বড় বড় পদক্ষেপ করছেন, ঠিক তখন তার দলের বিধায়কের এহেন মন্তব্য মে বিরোধীদের হাতে বড় হাতিয়ার হিসেবে উঠে এলো তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *