সাঁকরাইলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৯ জুলাই: নিজের বাড়িতে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বছর ১৭-র যুবক সুমন বেরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পালোইডাঙ্গা গ্রামে।

পরিবার সূত্রে দাবি, গতকাল বাবার কাছে টাকা চায় ওই যুবক, টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। এরপর বাড়ি ফিরলেও খাওয়া দাওয়া করেনি সুমন। তারপরই পরিবারের লোকের নজরে আসে বাড়িতে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুমনের ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় সাঁকরাইল থানার পুলিশকে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু কিসের জেরে এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *