তৃণমূল ও বিজেপি উভয়ের নির্বাচনী ইশতেহারই ‘মানুষ ঠকানোর ইস্তেহার’ বলে কটাক্ষ অধীরের

আমাদের ভারত, মুর্শিদাবাদ,২১ মার্চ: তৃণমূল ও বিজেপির নির্বাচনী ইশতেহারকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, মমতা ও মোদী দুজনের ইশতেহারেই বইছে প্রতিশ্রুতির বন্যা। দিদি আর মোদীর মধ্যে যেন প্রতিশ্রুতি বিতরণ প্রতিযোগিতা চলছে। কখনো হচ্ছে কে কত ভালো হিন্দু তার প্রতিযোগিতা। এখন আবার কে কত ভালো চন্ডিপাঠ করতে পারে তার প্রতিযোগিতাও চলছে। আবার কখনো কে কত ভালো নাটক করতে পারে তার প্রতিযোগিতাও হয়েছে। আর এখন কে কত ভালো প্রতিশ্রুতি দিতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বাংলায় ১১% বেকার হার, ৫ লক্ষ খালি পদ পরে আছে। কিন্তু চাকরির ব্যবস্থা করা হয়নি। পশ্চিমবঙ্গে ভোটের সময় দিদির থেকে মোদী কম যাচ্ছে না এই প্রতিশ্রুতি বন্টনে। এটা মানুষকে ঠকানো ইস্তাহার। তাঁর কথায়, মোদীজি বলেছিলেন, আচ্ছে দিন আসবে, কিন্তু কোথায় আচ্ছে দিন? কোথায় গেল মা মাটি মানুষের সরকার? মা মাটি মানুষের সরকারের পরিবর্তে হয়ে গেল কয়লা পাচার, গরু পাচারকারী সরকার। আর আচ্ছে দিন সরকারের বদলে হয়ে গেল দুঃস্বপ্নের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *