জঙ্গলমহলে হিসেব কষছে দুই পক্ষই, কেন্দ্র: বিনপুর

জে মাহাতো, খাড়গ্রাম, ১৮ এপ্রিল: জঙ্গলমহলের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তপশিলি উপজাতি সংরক্ষিত ২৩২ নম্বর বিনপুর বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় নির্বিঘ্নে ভোট মিটেছেl কোথাও কোনো গন্ডগোলের অভিযোগ তোলেনি কোনও পক্ষই। ভোট মিটে যাওয়ার পর প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি প্রার্থীরা নির্বাচন কেন্দ্রের কোন এলাকায় কেমন ভোট হয়েছে সেই খবর নিয়েছেনl এর পরেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দুপক্ষইl

তৃণমূলের প্রার্থী দেবনাথ হাঁসদা নির্বাচন মিটে যাওয়ার পর বিভিন্ন এলাকায় ঘুরে জানিয়েছেন, জয় নিয়ে তাঁর কোনো উদ্বেগ নেইl বিধানসভার দুটি ব্লক জামবনি ও বেলপাহাড়িতে ভোট পড়েছে তৃণমূলের পক্ষেইl ঝাড়্গ্রাম জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে থাকা দেবনাথকে টিম পিকের সদস্যরা উত্তরবঙ্গের আদিবাসী প্রবন বিধানসভা কেন্দ্রগুলিতে প্রচারের জন্য উড়িয়ে নিয়ে যানl দেবনাথ এর সঙ্গে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সাঁওতালি সিনেমা নায়িকা বিরবাহা হাঁসদাকেওl দেবনাথ হাঁসদার বক্তব্য, বিনপুর কেন্দ্রে তিনি ভালো  মার্জিনে জিতছেনল

অন্যদিকে, তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পালান সরেন ভোটের পর এলাকায় এলাকায় কর্মীদের সঙ্গে দেখা করছেন এবং আড্ডা মেরে সময় কাটাচ্ছেনl নির্বাচনের কয়েক দিন আগে বেলপাহাড়ি ব্লকের শিমুলপাল ভুলাভেদা ও বাঁশপাহাড়ি অঞ্চলে আদিবাসী সমাজের লোকজনদের সঙ্গে বৈঠক করে বিজেপি নেতৃত্ব লোকসভা নির্বাচনের মতো বিধানসভাতেও পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেনl পালান বলেন, সমাজের ভোট কতটা কোন দিকে গিয়েছে তা সঠিক বোঝা না গেলেও আশা করছি জামবনি ব্লকের মত বেলপাহাড়ি ব্লকেও ভালো ভোট পেয়ে জয়ী হবl বিনপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন যে অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে তা মানছেন তৃণমূল বিজেপি সিপিএম সব পক্ষইl তবে তারা এটাও মনে করছেন যে আদিবাসী সমাজের প্রায় চল্লিশ শতাংশ ভোট যেদিকে বেশি যাবে সে পক্ষই জিতবেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *