বড়জোড়ার মালিয়াড়ায় টাওয়ার চুরির কিনারা, পুলিশের জালে আন্তঃ রাজ্য দুষ্কৃতি চক্র

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ এপ্রিল: টাওয়ার চুরির তদন্তে হদিশ মিললো আন্তঃ রাজ্য দুষ্কৃতি চক্রের। পুলিশের জালে মূল পান্ডা সহ সাত জন। এই অপরাধ চক্র অন্য জেলাতেও জাল ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, সম্প্রতি বড়জোড়া থানার মালিয়াড়াতে চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার চুরি হয়। টাওয়ার কোম্পানির পক্ষ থেকে থানায় আভিযোগ দায়েরর পর তদন্তে নামে বড়জোড়া থানার পুলিশ। প্রথমেই যে জমিতে টাওয়ার বসানো হয়েছিল সেই জমির মালিককে পুলিশ গ্ৰেপ্তার করে। তাকে জেরা করতেই একে একে রহস্য ফাঁস হতে থাকে। এই ঘটনার মূল পান্ডা বিহারের সমস্তিপুরের এক বাসিন্দাকে আসানসোল থেকে গ্ৰেপ্তার করে বড়জোড়া থানার পুলিশ।তাকে হেফাজতে নিয়ে পুলিশ সমস্তিপুরের থেকে একজন, বাঁকুড়ার দুর্লভপুর থেকে তিনজনক গ্ৰেপ্তার করে।

ধৃতদের জেরা করে পুলিশ হদিশ পায় হাওড়ার চ্যটার্জি হাট ও লিলুয়ার দুই দুষ্কৃতির। তাদের কাছ থেকে চুরি যাওয়া টাওয়ার, অন্যান্য সামগ্ৰী বাজেয়াপ্ত করে।চুরি যাওয়া মালপত্র পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই অপরাধীদের জাল আর কোথায় ছড়িয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *