আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ জুলাই: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে এক তৃণমূল নেতার বাড়ি থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করল কান্দি থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে পেয়ে বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এই তাজা বোমাগুলি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতা সুকুর সেখের বাড়ি থেকে এই তাজা বোমা উদ্ধার করা হয়েছে। প্রথমে চারটি বোমা উদ্ধার করা হয় পরে আরও ৮টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সুকুর সেখকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ কান্দি আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন এবং পুলিশ হেফাজতে নিয়ে আগামী দিনে আরও তদন্ত করে বেশ কিছু বোমা উদ্ধার হতে পারে বলে অনুমান পুলিশের।

