পানিহাটিতে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধার, ভোটের আগে এলাকায় আতঙ্ক

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৪ এপ্রিল:
ভোটের তিনদিন আগে পানিহাটি বিধানসভা এলাকায় বোমা উদ্ধার। আগরপাড়ার মহাজাতি নগর এলাকায় আজ সকালে রাস্তার ধারে ড্রেনের পাশে বোমা দেখতে পান। ভোটের আগে সেই বোমা ঘিরে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকার মানুষের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েই চলেছে। এলাকার বাসিন্দার জানান গতকাল রাতেও বেশকিছু বহিরাগত যুবক এলাকায় বাইক নিয়ে এলাকায় টহল দেয়। আজ সকালে বোমা দেখতে পেয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আরও কোথাও বোমা ফেলে রেখে গেছে কিনা তা নিয়ে চিন্তায় আছেন। তেমন হলে খেলার সময় বাচ্চারা আহত হতে পারে। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় পানিহাটিতে নির্বাচন। তার আগে এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বোমা দেখতে পেয়ে খবর দেওয়া হয় খড়দহ থানায়। ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। তদন্ত করে জানার চেষ্টা করছে কারা এই বোমা রেখেছিল, কেনইবা রেখেছিল। তবে, প্রাথমিকভাবে অনুমান এলাকায় আতঙ্ক ছড়াতে বোমা রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *