সাংসদ অর্জুন সিং’য়ের বাড়ির পাশেই ফের বোমাবাজির অভিযোগ, চাঞ্চল্য ভাটপাড়ায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ মার্চ: আনন্দ উৎসব কাটতে না কাটতেই ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। হোলি উৎসবকে কেন্দ্র করে শনিবার বেলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল জগদ্দল থানার ১৮ নম্বর ওয়ার্ডের মেঘনা মোড় সংলগ্ন সাংসদ অর্জুন সিং’য়ের বাসভবন মজদুর ভবনের সামনে। আর উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের ওই এলাকায় বোমাবাজির অভিযোগ সামনে এল।

জানা গিয়েছে, ১৮ নং ওয়াডের মেঘনা মোড় এলাকার ১৬ নং গলিতে গতকাল গভীর রাতে ২টি বোমা মারে দুষ্কৃতীরা। যাতে রীতিমত ভয়ের বাতাবরণ তৈরী হয়েছে গোটা এলাকাজুড়ে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, রোজ
বোমাবাজির ঘটনায় আমরা অতিষ্ট হয়ে যাচ্ছি সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।”

ঘটনা নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “পুলিশের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মারছে। আর তা দেখেও পুলিশ নিরপরাধ মানুষদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমার বাড়ির সামনে এত পুলিশ এত সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও বোমাবাজির ঘটনা ঘটছে। তা থেকেই পরিষ্কার আমার ওপর নজরদারি করার জন্যই পুলিশ এত সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। আমার বাড়ির সামনে লাগানো রয়েছে অথচ আমার বাড়ির কাছেই বোমাবাজি হচ্ছে। আসল দুষ্কৃতীরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে এতে মানুষ একদিন বাধ্য হবে আইন নিজেদের হাতে তুলে নিতে। কারণ মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, তার থেকে আসল দুষ্কৃতীদের গণ ধোলাই দিয়ে মেরে ফেলে জেলে যাবে।”

যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, সব জায়গা শান্ত হয়ে গেছে শুধু অর্জুনের ওয়ার্ডে গন্ডোগোল হছে, এর থেকেই পরিষ্কার যে নিজের ওয়ার্ডের মানুষ তাকে ভোটে প্রত্যাখ্যান করেছে, সেই রায় ও মানতে পারছে না। তাই এলাকায় বোমা মেরে মানুষকে ভয় দেখাতে চাইছে। তবে খুব দ্রুত সাংসদ অর্জুনকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন বিধায়ক। সাংসদের বাড়ির অদূরে বারবার অশান্তির ঘটনায় চিন্তা বেড়েছে পুলিশ মহলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *