কান্দির আহিরিনগর মাঠ থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: গ্রামের মাঠ থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি ৮টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার বিকেলের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার কান্দি থানার আহিরীনগর গ্রামের। আহিরীনগর গ্রামে সুকুর সেখের বাড়ি থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করা হয়। স্থানীয় মানুষ সুকুর সেখের বাড়িতে বোমাগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কান্দি থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয়। বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রীয় করে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা গুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

বিধানসভা নির্বাচনের আগে মাঠে থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মুখে কুলুপ এঁটেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারাও এবিষয় নিয়ে কোনও কথা বলেনি।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নিমতিতা ষ্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জখম হন রাজ্যের শ্রম দফতরের রাষ্টমন্ত্রী জাকির হোসেন সহ একাধিক জন। বর্তমানে অনেকেই চিকিৎসাধীন। তবে মুর্শিদাবাদ জেলাতে পুনরায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বুধবার বিকেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *