Arambagh, Court, বোমাতঙ্ক! আরামবাগ মহকুমা আদালত চত্বরে তল্লাশি পুলিশের

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৪ ফেব্রুয়ারি: জেলায় জেলায় বোমাতঙ্কের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে আরামবাগ পুলিশ। আরামবাগ মহকুমা আদালত চত্বরে ব্যাপক নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে।

এর পাশাপাশি বম্ব স্কোয়াডের প্রতিনিধিরাও আদালত চত্বরে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায়। যদিও সন্দেহজনক তেমনকিছু মেলেনি বলে দাবি পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *