Post Office, Bankura, বোমাতঙ্ক বাঁকুড়া পোস্ট অফিসে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি: বোমাতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়া মুখ্য ডাকঘরে। আজ দুপুর বারোটা নাগাদ জেলা মুখ্য ডাকঘরে ই- মেইল আসতেই কর্মী থেকে উপস্থিত গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজ্যের বিভিন্ন পাসপোর্ট অফিস বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি আসে। বিভাগীয় দপ্তর থেকে প্রাপ্ত এই ই- মেইল এ পাসপোর্ট বিভাগ সহ পোস্ট অফিস কর্মীদের সুরক্ষায় অফিসের কাজ বেলা দুটো পর্যন্ত বন্ধ করে অফিস ফাঁকা করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই মতো অফিসে কাজ বন্ধ করে কর্মীরা নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার পুলিশ এসে পৌঁছায়। বম্ব স্কোয়াড এলাকাজুড়ে তল্লাশি চালায়। তবে সেরকম সন্দেহ জনক কিছু পাওয়া যায়নি।

বাঁকুড়া মুখ‍্য ডাকঘরের আধিকারিক অরিন্দম বিশ্বাস জানান, বিভাগীয় নির্দেশ মতো আনুমানিক বেলা বারোটা থেকে দুপুর ২টো পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়। তারপর যথারীতি কাজ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *