Post Office, Arambagh, আরামবাগ মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক, আতঙ্কিত গ্রাহক ও কর্মীরা

আমাদের ভারত, আরামবাগ, ২৬ ফেব্রুয়ারি:আরামবাগ মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। গ্রাহক ও পোস্ট অফিসের কর্মীদের বাইরে বের করে দেয় পুলিশ। গোটা এলাকাটি ঘিরে রাখে আরামবাগ থানার পুলিশ। আরামবাগ এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালায় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন পোস্ট অফিসের গ্রাহক থেকে কর্মীরা।

আরামবাগ শহরের এই মুখ্য ডাকঘরে আধার কার্ডের সংশোধনী ও নতুন আধার কার্ড তৈরি হয়। তাছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ চলে। তবে পোস্ট অফিস সূত্রে জানাগেছে, পোস্ট অফিসে বোমা রাখার খবর জানিয়ে মেইল আসে। তাই এলাকাটি খালি করে দেওয়া হয়। পোস্ট অফিসের ভিতর থেকে গ্রাহক ও পোস্ট অফিসের এজেন্টদের বেরিয়ে যেতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *