বনগাঁ আদালত চত্বর থেকে বোমা উদ্ধার, আতঙ্ক শহরজুড়ে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ: দিনের বেলায় আদালতে তাজা বোমা দেখে আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার বনগাঁ আদালত চত্বরে। আইনজীবীদের দাবি, সকাল থেকে প্রচুর মানুষের ভিড় থাকে আদালত চত্বরে। বোমা ফাটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

সোমবার দুপুর নাগাদ বনগাঁ মহকুমা আদালত চত্বরের সিভিল বার অ্যাসোসিয়েশনের পাশে একজন ল-ক্লার্ক সুতুলি মোড়া বোমাটি লক্ষ্য করেন। এরপরই আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁ আদালতের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ বোমাটি উদ্ধার করে একটি বালতির জলের মধ্যে ডুবিয়ে রাখে। তবে এটি প্রকৃতপক্ষে বোমা কি না তা পরীক্ষা করে দেখছে পুলিশ।

সরকারি আইনজীবী সমীর দাস বলেন, আদালত চত্বর পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যথেষ্ট। তারপরেও ওই বোমাটি কী ভাবে এখানে এলো সেটা ভেবেই আমরা আতঙ্কিত। পাশাপাশি গাইঘাটার ঠাকুরনগরের ঠাকুরবাড়ি পাশের একটি ডোবা থেকে ৮টি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *