জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: শুক্রবার রাতে কয়েকটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে। খেজুরি ২ ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। মুণ্ডমারাই গ্রামের ফাঁকা মাঠে একটি ঝোঁপের মধ্যে প্লাস্টিকের কৌটোতে বোমাগুলি ছিল। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় খেজুরি থানার পুলিশ। বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এই বোমা মজুদ করেছিল, কি উদ্দেশ্যে বোমগুলি মজুদ করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মোট সাতটি তাজা বোমা উদ্ধার হয়েছে। ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খেজুরিতে।


