কান্দিতে তাজা বোমা উদ্ধার, ধৃত ১

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ আগস্ট: রবিবার সাত সকালে মুর্শিদাবাদে তাজা বোমা উদ্ধার। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শাসপাড়ায় বুলেট সেখের বাড়ি পিছন থেকে আটটি তাজা বোমা উদ্ধার করল কান্দি থানার পুলিশ। এই ঘটনায় বুলেট সেখ’কে আটক করা হয়েছে। কি কারণে এত পরিমাণ তাজা বোমা মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।

যদিও বোমা উদ্ধারের পর বুলেট সেখের পরিবারের সদস্যরা জানান, জায়গা নিয়ে বিবাদের জেরেই তার বাড়িতে দুষ্কৃতীরা বোমা রেখে দিয়েছে। এই ঘটনার সঙ্গে আমাদের পরিবারের কেও যুক্ত নয়। বুলেট সেখ পুনেতে থাকতেন তিনি বাড়ি এসেছেন তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবারে সদস্যরা।

অন্যদিকে, বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *